যুদ্ধোত্তর অনুধ্যান

যুদ্ধোত্তর অনুধ্যান
জঁ-পল সার্ত্র
অনুবাদ: চন্দন আঢ্য
প্রচ্ছদ: তৃণাঙ্কুর বন্দ্যোপাধায়

পৃষ্ঠা: 114
দাম: ২৫০ টাকা

জঁ-পোল সার্ত্র (১৯০৫-৮০) বিশ শতকের দার্শনিক ও ফরাসি সাহিত্যিকদের মধ্যে অগ্রগণ্য। জন্ম ও মৃত্যু ফ্রান্সের প্যারিসে। প্রবন্ধ, উপন্যাস, নাটক, সাংবাদিকতা, চিত্রনাট্য রচনা সবেতেই তার ছিল অবাধ বিচরণ।

প্রথম খণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ও অব্যববহিত পরে নানা পত্রপত্রিকায় লেখা আটটি প্রবন্ধ সঙ্কলিত। এগুলির অধিকাংশই যুদ্ধকালে ফ্রান্সের অধিগ্রহণ ও ফরাসি ভূমিকার ওপর এক নির্মোহ প্রতিবেদন। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক জীবন নিয়ে একাাধিক মর্মভেদী পর্যবেক্ষণ ।

‘সার্ত্র-প্রবন্ধমালা’ বারোটি খণ্ডে সম্পূর্ণ। প্রবন্ধগুলির ক্রম ও বিন্যাস প্রকাশিত বারো খণ্ড দ্য সীগাল সার্ত্র লাইব্রেরীর (২০২১) অনুসারী